আজকে টুখেলের ক্লাব ছাড়ার পর বার্সা, লিভারপুলের পর বায়ার্নও মৌসুম শেষ হওয়ার আগেই কোচের বিদায় ঘন্টা বাজালো। এছাড়া নাপোলি, চেলসি, সেভিয়ার মত ক্লাবগুলোও বেশ বাজে পারফরম্যান্স করায় বারবার কোচ পরিবর্তন করছে। তবে বায়ার্ন, বার্সা ও লিভারপুল সিজন শেষ হওয়ার আগে নতুন কোচ নিয়োগ দেবে না। তাই দেখে আসি ২০২৩-২৪ সিজন শেষে যেসব কোচেরা এসব ক্লাবের দায়িত্বে যেতে পারেন –
বর্তমানে হ্যান্সি ফ্লিক, জাবি আলোন্সো, টমাস টুখেল, হোসে মরিনহো, জিনেদিন জিদান ও আন্তোনিও কন্তেরা হট টপিক। একে একে যদি ব্যখ্যা করি: হ্যান্সি ফ্লিক বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে নেই, তাই সিজন শেষে কোনো না কোনো ক্লাবের দায়িত্ব নিবেন নিশ্চিত। ইতোমধ্যে বার্সায় যাওয়ার গুঞ্জন থাকলেও কোনোকিছুই নিশ্চিত না। আবার বায়ার্নের ও কোচ দরকার পড়ায় তারাও চাইবেন তাদের স্বাবেক চ্যাম্পিয়নস লীগ জয়ী কোচকে ডেরায় ফেরাতে। জাবি আলোন্সো নতুন চ্যালেঞ্জ নিতে চাইলে যেকোনো সময় লেভারকুসেন ছাড়তে পারবেন এবং ছাড়লে যে তার কোনো এক সাবেক ক্লাবে যাবেন সেটা মোটামুটি বলাই যায়। লিভারপুল, বায়ার্ন দুইটাই আলোন্সোর স্বাবেক ক্লাব হওয়ায় যেকোনো একটায় যাওয়ার চান্স বেশি। অন্যদিকে মরিনহো ইতোমধ্যে বরখাস্ত হয়ে ফ্রী এজেন্ট। মাউরিসিও পচেত্তিনোও সম্ভবত একি পথের পথিক এবং তার বরখাস্ত হওয়ার খবর অচিরেই শুনতে পাওয়া যাবে। জিনেদিন জিদানকে নিয়ে প্রায়ই গুজব উঠেলেও রিয়াল মাদ্রিদ অথবা ফ্রান্স ছাড়া আর কারোর ডাগ আউটে জিজু যাবে কিনা আদৌ বলা মুশকিল। যতদূর জানা যায়, বায়ার্ন জিদানকে কোচ হিসেবে পেতে ইচ্ছুক। ইতোপূর্বে জিদান জুভেন্টাস ও বায়ার্নের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। জিদানের এককালের টিমমেট আন্তোনিও কান্তেও ফ্রী এজেন্ট। তার ইচ্ছা ইতালিতে ফেরা – ফেরার ইচ্ছাটা জুভেন্টাসে বেশি হলেও ইতালিয়ান ক্লাব রাইভাল এসি মিলান ও হতে পারে।
আসন্ন জুলাইতে ইউরো ২০২৪’এ আশানুরূপ ফলাফল না করলে নাগেলস্ম্যান ও ফ্রী এজেন্ট হয়ে যাবেন, তবে মনে হয়না ২০২৪-২৫ সিজনের শুরুতেই কেউ তাকে নিতে পারবে শর্ট টাইমে। সবশেষে আছে রবার্তো ডি জার্ভি। তাকে অনেকে চাইলেও ১০-১৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ থাকায় ব্রাইটন ছাড়ার পথ একটু কঠিন হয়ে যাবে। তবে জার্ভি যদি আলোচনার মাধ্যমে রিলিজ ক্লজ কমাতে পারেন, তবে কোনো টপ ক্লাব তাকে ম্যানেজার বানাতে না করবে না। অনেকগুলো ক্লাব যেমন সিজন শেষ হওয়ার আগে কোচ ছেড়েছেন, তেমন ক্লাবগুলোর জন্য অনেকগুলো ভালো অপশন ও আছে। মৌসুম শেষে দেখা যাবে কার অবস্থান কোথায়।
এসকে/আরআই


