রাতে চ্যাম্পিয়নস লীগ রাউন্ড অফ সিক্সটিনে নাপোলি – বার্সার খেলার মাধ্যমে প্রায় তিন বছর পর বার্সেলোনা পেলো চ্যাম্পিয়নস লীগ নক আউটে খেলার সুযোগ। আশানুরূপ ফলাফল না পেলেও পরের রাউন্ড খেলার সুযোগ এখনো আছে। দলের প্রায় অর্ধেক প্লেয়ারই কখনো চ্যাম্পিয়নস লীগ নকআউট ম্যাচ খেলেনি। তবে এর মধ্যে দিয়েই বার্সা প্লেয়াররা কয়েকটি রেকর্ড তৈরি করে ফেলেছে। লেওয়ান্ডোস্কি বড় একটা সময় গোলক্ষরায় ভুগলেও নাপোলির বিরুদ্ধে গোল করার মাধ্যমে টানা ৪ ম্যাচে গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন লেওয়া। ৩৫ বছর ১৮৪ দিন বয়সে দলের একমাত্র গোল করে চ্যাম্পিয়নস লীগে বার্সার সবচেয়ে বয়স্ক গোকস্কোরার বনে গেলেন তিনি। সর্বশেষ এই রেকর্ড জেরার্ড পিকের দখলে ছিল।
আবার বার্সার আরেক ইয়াংস্টার লামিন ইয়ামাল ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়নস লীগ নকআউট খেলার ইতিহাস গড়েছেন। রাতের আরেক খেলায় পেপে (৪০ বছর বয়সে) সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগ নকআউট খেলার রেকর্ড তৈরি করেছেন।
এসকে/আরআই


