এক সময়ের টানটান উত্তেজনা, মর্যাদার লড়াই আবারও ফিরে এসেছে। মাঝখানে ঢাকা ডার্বি মানে শুধু আবাহনীর একছত্র আধিপত্য ছিলো। এখন তা আর নয়। মোহামেডান চোখেচোখ রেখে লড়াই করে। আবার পয়েন্ট টেবিলের অবস্থানও জানান দিচ্ছে জমজমাট লড়াইয়ের।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) মোহামেডানের ঘরের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী – মোহামেডান। ম্যাচের শুরুতেই দুই মিনিটে ব্রুনোর গোলে এগিয়ে যায় আবাহনী।
প্রথমার্ধে দুদল বেশ কিছু আক্রমন করলেও আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে স্টুয়ার্ডের গোল করলে ২-০ গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। কিন্তু তখন চিত্রনাট্যর বেশিরভাগ অংশ বাকি। ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি পেয়ে দলের ব্যবধান কমান সুলেমান দিয়াবেতে। আবাহনী যখন পূর্ণ তিন পয়েন্টের অপেক্ষায়। তখন ৮৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান দিয়াবেতে। উক্ত ড্রয়ে পয়েন্ট টেবিলের দুই এবং তিন নাম্বারে আছে যথাক্রমে মোহামেডান এবং আবাহনী।
এসকে/এমওয়াই


