নিজেদের ঘরের মাঠকে এক প্রকার দুর্গ বানিয়ে ফেলা বসুন্ধরা কিংস এবার যেন বড্ড অচেনা। মোহামেডানের পর এবার রাসেলের কাছে পয়েন্ট হারালো বসুন্ধরা। যদিও এখনো পাঁচ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নদের।শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ঘরের মাঠে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং এক সময়ের ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিন কিংসের জন্য বড় ধাক্কা প্রথমার্ধের ৪১ মিনিটে ডরিয়েল্টনের লাল কার্ড। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ রাসেলের লিডার গোল করলে ম্যাচে এগিয়ে রাসেল। অবশ্য সেই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি রাসেল। ৬৭ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা রাকিবের গোলে সমতায় ফেরে কিংস। ম্যাচের বাকি সময় গোল না হওয়ায় পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুইদলকে। দশ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে শেখ রাসেল এবং ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস।
এসকে/এমওয়াই


