সবার জন্য শিক্ষা (Education for above all) কাতারের একটা অলাভজনক সংগঠন যারা পাকিস্তান, রুয়ান্ডা, মালি, ফিলিস্তিনের মত দেশগুলোতে শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে। সংগঠনটি ২০১২ সালে আত্নপ্রকাশ করলেও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ২০২৪ সালে প্রথম ইনফ্লুয়েন্সার ও স্বাবেক ফুটবলারদের মধ্যে ‘ম্যাচ ফর হোপ’ নামে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করে।
ম্যাচ ফর হোপের একদিকে ছিল আন্তোনিও কন্তের অধীনে মধ্যপ্রাচ্যের সেরা ইউটিউবার আবোফ্লাহর দল ‘টিম আবোফ্লাহ’৷ অপর দলে ব্রিটিশ ইনফ্লুয়েন্সার চাঙ্কজ এর নেতৃত্বে ‘টিম চাঙ্কজ’ এর কোচ হিসেবে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। আবোফ্লাহর দলে আরো খেলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কাকা, চেলসি লিজেন্ড দিদিয়ের দ্রগবা, ক্লাউদিও ম্যাককেলে। চাঙ্কজের দলেও ছিলেন এডেন হ্যাজার্ড, রবার্তো কার্লোস, ডেভিড ভিয়ার মত তারকারা।
খেলার প্রথমেই টিম চাঙ্কজ এগিয়ে গেলেও দ্রুততম সময়ে গোল করে ম্যাচে সমতা ফেরান কাকা। প্রীতি ম্যাচ হওয়ায় পুরোসময় জুড়ে ইনফ্লুয়েন্সাররা তারকাদের সাথে ছিল খোশ মেজাজে, আমোদের আমেজে। কিছুক্ষণ পরে বেঞ্জ থেকে মাঠে নামেন স্পীড। প্রথম হাফে ৩-৩ গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করলেও, ফুলটাইম শেষে টিম চাঙ্কজ ৭-৫ গোলে জয়লাভ করে। ম্যাচে ডেভিড ভিয়া, দ্রগবারা দুটো ও কাকা, হ্যাজার্ডরা একটি করে গোল করেন।
এসকে/আরআই


