লা লিগায় খেলা সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন খেলোয়াড় দ্যুতি ছাড়ালো অ্যাথলেটিকোর বিরূদ্ধে

স্প্যানিশ লা লিগার সবচেয়ে কম বয়সে মাঠে নামা প্লেয়ার লুকা রোমেরো। আর্জেন্টিনায় জন্ম নেয়া লুকার ২০২০/২১ মৌসুমে মায়োর্কার হয়ে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে অভিষেক হয়। মৌসুম শেষে মায়োর্কা লা লিগা থেকে অবনমিত হলে লুকা চলে যায় ইতালিয়ান ক্লাব লাজিওতে। সেখান দুই মৌসুম কাটিয়ে এবার ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছে এসি মিলানে। এসি মিলানেও আধা মৌসুম কাটিয়ে লোনে খেলছেন আলমেরিয়ায়।

রাতে লালিগার ৩৬ তম ম্যাচ ডে তে ২-২ গোলে ড্র হয় আলমেরিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা। এই খেলায় আলমেরিয়ার পক্ষে জোড়া গোল করেছেন লুকা রোমেরো; একটি করে গোল করেছেন রদ্রিগো দে পল ও এঞ্জেল কোরেয়া। ম্যাচের প্রথমেই এঞ্জেল কোরেয়ার গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ডিবক্সের বাইরে থেকে এক অসাধারণ গোল করে ম্যাচে সমতা ফেরান লুকা। দ্বিতীয় অর্ধে দে পল গোল করে আবারো অ্যাথলেটিকোকে এগিয়ে নেন। কিন্তু ম্যাচের ৬৪তম মিনিটে আরো একটা গোল করে পুনরায় ম্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন ইয়াংস্টার। সবমিলে পুরো আর্জেন্টাইনময় রাত ছিল এটি।

লা লিগায় বেশ বাজে ফর্মে আছে আলমেরিয়া, এখনো কোনো ম্যাচে জয় পায়নি তারা। মৌসুমের শুরুতেই ৫০ মিলিয়নের প্লেয়ার সাইন করালেও খেলার অবস্থা যাচ্ছেতায়, মাত্র ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে অবস্থান করছে তারা। কিন্তু টানা দুই ম্যাচে দুই পয়েন্ট নেয়ায়, কিছুটা হলেও আত্নবিশ্বাস ফিরে পাচ্ছে আলমেরিয়া। অন্যদিকে ঘরের মাঠের ম্যাচগুলোতে অসাধারণ খেললেও অ্যাওয়ে ম্যাচগুলোতে অ্যাথলেটিকোর বাজে ফর্ম অব্যাহত আছে।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *