মরিনহোকে স্যাক করার পর থেকে বেশ ভালোই খেলছে রোমা। ক্লাব লিজেন্ড ড্যানিয়েল ডে রসির অধীনে লীগ লীডার ইন্টার বাদে সবার বিরুদ্ধেই জয় পেয়েছে রোমা।
রাতের খেলায় শুরুতেই রোমা এক গোলে এগিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় তরিনো।সেকেন্ড হাফের ৫৭ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে দলকে আবারো এগিয়ে নেন। এরপর লুকাকুর এসিস্টে আরো একটি গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন দিবালা, একই সাথে রোমা নিশ্চিত করে তিন পয়েন্ট।
অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টাইটেল রেস থেকে বেশখানিকটা পিছিয়ে পড়ছিল জিরোনা। কিন্তু রাতে রায়োর সাথে ৩ গোলের বড় জয় দিয়ে আবারো রেসে ফেরার শক্ত ইঙ্গিত দিল তারা।
জিরোনার দুটি গোলই করেন ব্রাজিলিয়ান ইয়াংস্টার স্যাভিও। বর্তমানে ৫৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে মাদ্রিদের পরেই অবস্থান করছে তারা।
এসকে/আরআই


