জাবি অ্যালোন্সকে পেতে খরচ হবে কতো

তুলনামূলক কম শক্তিশালী দল নিয়েও বায়ার্নের এক যুগের অধিপত্যের সমাপ্তি ঘটাতে চলেছে জাবি আলোন্সোর লেভারকুসেন। মাত্র দুই মৌসুম আগে নিয়োগ পাওয়া এই কোচ ইউরোপিয়ান টুর্নামেন্ট থেকে শুরু করে দেশীয় লীগে সমানে খেলে যাচ্ছে। তাই ইউরোপের সবগুলো ক্লাবেরই পরিকল্পনায় আছে আলোন্সো। কিন্তু আলোন্সোকে পেতে কত টাকা খরচ করতে হবে?

জার্মান সাংবাদিক প্লেতিগোলের প্রতিবেদন থেকে জানা যায়, জাবি আলোনসো এই গ্রীষ্মের দলবদলেই বায়ার্নে যোগদান করতে ইচ্ছুক। বায়ার্ন মিউনিখও আলোন্সোকে নিয়োগ দেয়ার পরিকল্পনা নিচ্ছে। আলোনসোর চুক্তিতে সামনের জুনে দলছাড়ার জন্য কোনো রিলিজ ক্লজ নেই। তাই বায়ার্নকে মিউনিখকে সরাসরি লেভারকুসেনের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে।
তবে অনুমান করা যাচ্ছে লেভারকুসেন আলোন্সোকে ছাড়ার জন্যে ১৫-২৫ মিলিয়ন ইউরো দাবি করবে। ২০২৫ সালের গ্রীষ্ম দলবদলের জন্য আলোনসোর প্রায় ১৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *