দ্য নর্তে বনাম সুর, আর্জেন্টিনার ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা, ১৮৯১ সাল থেকে খেলা হচ্ছে এই দুই দলের খেলা হয়ে আসছে। ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া আসলেও এই ম্যাচটির ঐতিহ্য বজায় রাখতে ম্যাচের পরিসংখ্যান, স্কোর সহ সব তথ্য এখনও একটি ডায়েরি খাতায় সংগ্রহ করা হয়ে থাকে।
তবে এই দুই দলের ম্যাচ দিয়েই দক্ষিণ আমেরিকার ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এটি দক্ষিণ আমেরিকায় খেলা একমাত্র প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা, যা তিনদিন ধরে অনুষ্ঠিত হয়েছে।
আর্জেন্টিনায় ক্রিকেটকে আরও জনপ্রিয় করার জন্য আর্জেন্টিনা ক্রিকেট এসোসিয়েশন যে প্রচেষ্টা চালাচ্ছে তা শীঘ্রই পরিবর্তন হতে পারে। দীর্ঘ, তিন দিনের ঐতিহ্যবাহী খেলা ছাড়াও, নর্তে বনাম সুর পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি ফরম্যাটে এবং একটি অ১৫ দলের মধ্যেও খেলা হয়, যা নতুন প্রজন্ম থেকে আরও খেলোয়াড় তৈরি করতে সহয়তা করবে।
১৮৯১ সাল থেকে এখন পর্যন্ত খেলাটি মাত্র নয়বার মিস হয়েছে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। না হয় এর ধারাবাহিকতা বজায় ছিল বাকি সবসময়।
এসকে/পিএইচএম


