রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। বেইলি রোডের এমন মর্মান্তিক ঘটনার দিনেই মাঠে গড়াচ্ছে বিপিএলের ফাইনাল। দশম আসরের ফাইনালে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে।
এসকে/পিএইচএম


