আয়োজিত হলো বাংলাদেশ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত হলো ৬ষ্ঠ বাংলাদেশ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩। বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২২ জন প্রতিযোগী বিভিন্ন ওজন, শ্রেণি, বয়স ও জেন্ডার ভেদে মোট ১৯ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

আদিত্য পারভেজ সর্বমোট ৬৯৫ কেজি ওজন উত্তোলন করে আল্টিমেট চ্যাম্পিয়ন (সেরাদের সেরা বিজয়ী) এবং এশা ফাতিম ৩১৫ কেজি ওজন উত্তোলন করে ওয়ান্ডার ওমেন খেতাব জিতে নেন। সেরা সাব জুনিয়র এবং সেরা জুনিয়র পাওয়ারলিফটার হয়েছেন যথাক্রমে আল সামি এবং সুলতান নাসরুল্লাহ।

এছাড়া এবার প্রতিযোগিতায় বাংলাদেশের ৮ বিভাগীয় সেরা পাওয়ারলিফটারদের বিশেষ খেতাব দেয়া হয়। ২০১৮ সালে সূচনা থেকে বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন পাওয়ারলিফটিং খেলা প্রচার, প্রশিক্ষণ, আয়োজনে কাজ করে যাচ্ছে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *