সিরিজের প্রথম টি২০ তে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মাহমুদউল্লাহ-জাকেরের চেষ্টা ব্যর্থ হয়েছে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায়।
প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে শুরুটা ধিরে সুস্থ করলেও শেষ দিকে বাংলাদেশের বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ে তুলে৷ ২০৭ রানের পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।
ওপেনার লিটন দাস কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তখনই হাল ধরে সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ব্যক্তিগত পঞ্চাশ রানের ইনিংসের পরে মাহমুদউল্লাহ আর বেশিদুর আগাতে পারেনি৷ মাহমুদউল্লাহ আউট হওয়ার পরে বাংলাদেশের পরাজয় সময়ের ব্যাপার মনে হচ্ছিলো। তখনই ব্যাট হাতে জ্বলে উঠে অভিষিক্ত জাকের আলী অনিক। জাকের আলী অনিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জয়ের দাড়প্রান্তে চলে যায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আর জেতা হয়নি বাংলাদেশের।
২০৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৩ রানে পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। এই ম্যাচ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা। ৬ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টায় একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি২০ তে মুখোমুখি হবে দুইদল।
এসকে/আরআর


