শিরোপা দৌড় থেকে ছিটকে গেল বার্সেলোনা, একমাস মাঠের বাইরে থাকবে ফ্রেংকি

রাতের খেলায় অ্যাথলেটিক ক্লাবের সাথে গোলশূন্য ড্র করে বার্সা। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে শুধু পয়েন্টই না , ম্যাচের প্রথমার্ধেই বার্সার পেদ্রি ও ফ্রেংকি ইঞ্জুরিতে পড়ে। ফ্রেংকি, পেদ্রি ছাড়া বার্সেলোনার জয়ের হার দেখলেই বোঝা যায় এরা দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ।


মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় ফ্রেংকির ডান পায়ের গোড়ালিতে একটি পার্শ্বীয় লিগামেন্ট মচকে গেছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে ৪-৬ সপ্তাহ। অন্যদিকে ডান পায়ের হাটুতে ব্যাথা পেয়েছে পেদ্রি। মাঠের ফেরার সম্পুর্ণটায় নির্ভর করছে রিকভারির দ্রুততার উপর।

সামনে নাপোলি ও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। পেদ্রি ফ্রাংকির অভাব বেশ ভালোমতোই ভোগাবে বার্সেলোনাকে। বার্সার এতো ঘনঘন ইঞ্জুরির কারণ হিসেবে স্কোয়াড ডেপথ ও মেডিকেল টিমের উপরে আঙুল তুলছে সমালোচকরা। এ নিয়ে দলের প্রধান তিন মিডফিল্ডার : গাভি, পেদ্রি, ফ্রাংকি মাঠের বাইরে। লীগে ১১ ম্যাচ হাতে থাকলেও লীগ টপার মাদ্রিদ ৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে। এখন জাভি কিভাবে ইঞ্জুরি জর্জরিত বার্সাকে সামনে নিয়ে যায় সেটাই দেখার ব্যাপার।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *