দুই অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল এই দুইজনের পরামর্শে দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ করা হয় শ্রীলঙ্কান হাথুরুসিংহা কে। সেই হাথুরুসিংহা কোচ হয়ে এসেই দল থেকে বাদ দেন তামিম ইকবালকে৷
বিশ্বকাপ দলের সদস্য না হলেও মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। মূল্যায়ন কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম নিজের মতো করে নিজের সঙ্গে ঘটা পুরো ঘটনার বর্ণনা করেছেন।
বিসিবি সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে কমিটি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, বিশ্বকাপে তামিম না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।
এসকে/আরআর


