ইউরোপা লীগে রাতে মাঠে নামছে লিভারপুল, রোমা

গত ম্যাচে ৯৯ মিনিটে ম্যাচ জিতে আজ ইউরোপা লীগে চেক প্রজাতন্ত্রের ক্লাব প্রাগার আথিত্য নেবে লিভারপুল। এই মৌসুমে এখন অবধি সেরা ছন্দে আছে লিভারপুল, লীগে শীর্ষে এবং কারাবাও কাপ জিতে এখন অবধি ফুরফুরে মেজাজে আছে ক্লপের দল। যদিও মূল একাদশের একাধিক খেলোয়াড় ইনজুরিতে তবু বেঞ্চ এবং একাডেমির ফুটবলার রা তা বুঝতে দেয়নি।

আরেক ম্যাচে বর্তমান রানার্স আপ রোমার মুখোমুখি হবে রবার্তো জের্বির ব্রাইটন। গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে লীগে পাচে থেকে ইউরোপা তে আসে তারা, যদিও এই মৌসুমের শুরুতে ম্যাক এলিষ্টার, কাইসেদোরা চলে যাওয়ায় আগের মতো নেই, তবু আশা করা যায় তারা একটি ভালো ম্যাচ উপহার দিবে।

অপরদিকে মৌসুমের শুরুতে কিছুটা ছন্দ হারালেও পাওলো দিবালা এবং লুকাকুর কাধে ভর করে আবারও ছন্দে ফিরেছে রোমা। এখন দেখার পালা আজ রাতে কী হয়।অপর ম্যাচে আজারবাইজানের বাকুতে কারাবাগের মুখোমুখি হবে মৌসুমে এখন অবধি অপরাজিত দল জাবি আলোনসোর লেভারকুসেন।

এই মৌসুমে অপ্রতিরোধ্য এক ছন্দে আছে লেভারকুসেন, লীগে শীর্ষে, পোকাল কাপেও নক আউটে এবং আজ কোয়ার্টারে যাওয়ার জন্য মুখোমুখি হবে। লেভারকুসেনের ফর্মের উপর বলাই যায় তারা হয়তো জিতবে সহজেই, কিন্তু অনিশ্চয়তার খেলায় কি হয় দেখা যাক।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *