ইউরোপা লীগের প্রথম লেগে রাতে মাঠে নামে লিভারপুল। এদিন মূল একাদশের নয়জনকে ছাড়াই মাঠে নামে তারা, ম্যাচের শুরুতেই ছন্দে থাকা এলিষ্টারের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধে আরো দুই গোল করে উরুগুয়ের স্ট্রাইকার নুনেজ। এছাড়াও গোল করেন কলম্বিয়ার লুইজ দিয়াজ এবং হাঙ্গেরির অধিনায়ক সোবোজলাই।
ম্যাচে একমাত্র আত্মঘাতী গোল করেন ব্রাডলী। এই জয়ে পরের লেগে ৫-১ ব্যবধানে এগিয়ে ঘরের মাঠে খেলতে নামবে লিভারপুল।
অপর ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় রোমা। ঘরের মাঠে শুরুতেই দিবালার গোলে এগিয়ে যায় রোমা। পরে লুকাকু স্কোর শীটে নাম তোলে। এরপর আরো দুই গোল দিলে বড় জয় পায় রোমা। পরেল লেগে ব্রাইটনের আতিথ্য নেবে তারা। এদিন লেভারকুসেনের দম্ভ চূর্ণ করে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় কারাবাগ। শংকা জাগে মৌসুমে প্রথম ম্যাচ হারার। কিন্তু শেষ ৩৫ মিনিটে দলকে দুই গোল করে অপরাজিত রাখেন উইর্টজ এবং শিক। পরের লেগে ঘরের মাঠে নামবে লেভারকুসেন।
এসকে/এমওয়াই


