মেসি সুয়ারেজের ম্যাজিক দেখলো বিশ্ব

নিজেদের ইতিহাসে প্রথম বার কনকাকাফ চ্যাম্পিয়ন্স লীগ খেলার সুযোগ পায় ইন্টার মিয়ামি। নিয়মানুযায়ী গত মৌসুমে লীগ কাপ জিতে সরাসরি নক আউটে খেলার সুযোগ পায় দলটি।

এদিন মেজর লীগ সকারের অপর দল নাশভিলের মুখোমুখি হয় দলটি। তাদের ঘরের মাঠে শুরুতেই শাফেলবার্গের গোলে এগিয়ে যায় নাশভিল। একের পর এক আক্রমনেও আর গোলের দেখা পায়নি দলটি। উল্টো ৪৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। কিন্তু ম্যাচের বাকি অর্ধেক মেসি-সুয়ারেজের।

৫২ মিনিটে প্রথম জালের দেখা পান সুপারষ্টার মেসি। এরপর টানা আক্রমনে গোলের দেখা পায়নি দলটি। শেষে যখন হারের শংকা জাগে তখন অতিরিক্ত সময়ে সুয়ারেজের গোলে স্বস্তির ড্র পায় দলটি। পরের লেগে মিয়ামির মাঠে মুখোমুখি হবে দুদল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *