সিরিজ জয়ের উদ্দেশ্যে আজ দুপুরে সিলেটে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মাত্র ৩ রানে হারিয়েছিলো শ্রীলঙ্কা । প্রথম ম্যাচ জয়ের কাছাকাছি যেয়ে জয় তুলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ । যার কারণে সিরিজের শেষ টি২০ অলিখিত ফাইনালে পরিনত হয়৷ আজ সিলেটে শেষ টি২০ ম্যাচ খেলে ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে দুইদল৷
এসকে/আরআর


