ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় যুক্তরাষ্ট্রের

শক্তিশালী ব্রাজিল প্রমীলা দলকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অনুষ্ঠিত কনকাক্যাফ উইমেনস গোল্ডকাপের চ্যাম্পিয়ন হলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। সান ডিয়েগোর স্ন্যাপ ড্রাগন স্টেডিয়ামে প্রথমার্ধের অতিরিক্ত ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড লিন্ডসে মিশেল হোরান। Our Legacy, Our Cup. স্লোগানে কনকাক্যাফের ৮ ও কনমেবলের ৪ অতিথীদলসহ মোট ১২ প্রমীলা দল নিয়ে গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিলো প্রথমবারের মতো উইমেনস গোল্ডকাপ।

স্বাগতিক হিসেবে ছিলো যুক্তরাষ্ট্রের ৪ ভেন্যু।

একনজরে উইমেনস গোল্ডকাপ-২০২৪

চ্যাম্পিয়ন: যুক্তরাষ্ট্র

রানার্সআপ: ব্রাজিল

টপ স্কোরার: ৬ গোল, আদ্রিয়ানা লিওন (কানাডা)।

সেরা খেলোয়াড়: জেইডেন শ (যুক্তরাষ্ট্র)।

সেরা গোলকিপার: অ্যালিশা নাহের (যুক্তরাষ্ট্র)।

সেরা তরুণী খেলোয়াড়: অলিভিয়া স্মিথ (কানাডা)।ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: যুক্তরাষ্ট্র।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *