ম্যান সিটি – লিভারপুল লড়াইয়ে সমতা, শীর্ষে আর্সেনাল

এনফিল্ডে মুখোমুখি হয় বর্তমান সময়ের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল – ম্যানসিটি। দু দলেরই সামনে সুযোগ ছিলো জয়ে শীর্ষে উঠার। খেলার শুরুতেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে লিভারপুল। ভ্যান ডাইক, গোমেজরা অভেদ্য প্রাচীর হয়ে দাড়ায় সিটির দুর্দষ্য এটাকিং লাইন আপের সামনে। প্রথমে নুনেজ জালে বল জড়ালেও অফ সাইডের ফাদে পড়েন। এদিন সর্বমোট ৫ বার অফসাইডে পড়েন নুনেজ।

আক্রমনে যখন বিপর্যস্ত সিটি তখনই পাল্টা আক্রমনে কর্ণার থেকে গোল করেন জন স্টোনস। প্রথমার্ধে সোবোজলাই, নুনেজরা সুযোগ মিস করলে আর গোল করা হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় লিভারপুল। গোল করে দলকে এগিয়ে নেয় ম্যাক এলিষ্টার। পরে সালাহ মাঠে নামলে আক্রমনে গতি আসলেও আর গোল করা হয়নি। বারবার সুযোগ মিস করে লুইজ দিয়াস।

যা এক আক্ষেপের নাম লিভারপুলের জন্য। আবার শেষ দিকে এলিষ্টারকে মারাত্মক ভাবে ডকু ফাউল করলেও আর পেনাল্টি দেয়নি রেফারি।এদিন শেষ বার লীগে মুখোমুখি হয় পেপ- ক্লপ। ড্র করায় শীর্ষে আর্সেনাল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *