ডেভিসকে চুক্তি নবায়নের চূড়ান্ত প্রস্তাব দিল বায়ার্ন মিউনিখ। ১ বছরের ও বেশি সময় ধরে অলফন্সো ডেভিস ও বায়ার্নের মিউনিখের মধ্যে চলছে চুক্তি নবায়নের আলোচনা। গত গ্রীষ্মে আলোচনায় ফাটল ধরলেও এখন তা ভালোভাবেই এগোচ্ছে। রিয়াল মাদ্রিদ ও ডেভিসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে বহুদিন; তাই চুক্তি সম্পন্ন বেশ কাঠখড় পুড়বে বলাই যায়।
বায়ার্ন মিউনিখ ডেভিসকে বাৎসরিক ১৩-১৪ মিলিয়ন ইউরো বেতনে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়নের অফার করেছে। বায়ার্ন মিউনিখ কর্তাদের থেকে জানা যায় তারা ডেভিসকে এর চেয়ে বেশি বেতন দিতে ইচ্ছুক নয় এবং এটাই তাদের শেষ অফার। অন্যদিকে ডেভিসের ম্যানেজমেন্ট বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো বেতনের দাবি করছে। রিয়াল মাদ্রিদ ফ্রান গার্সিয়া ও মেন্ডির পাশাপাশি ডেভিসকে যোগ করতে চায় এই জুনেই। কিন্তু বায়ার্ন মিউনিখ অফিসিয়াল মার্ক এবার্ল বলেন, রিয়াল মাদ্রিদ থেকে কেউ ডেভিসের ব্যাপারে কোনো কথা বলেননি।
এসকে/আরআই


