ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

আগামীকাল, শনিবার, ২৩ মার্চ, বাংলাদেশ সময় সকাল ৬.৩০ টায় এল সালভাদরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শনিবার মাঠে গড়াবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে। এই ম্যাচের আগে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। সেবার ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে একপ্রকার অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে আর্জেন্টিনা। টানা ১৪ ম্যাচে তাদের জয়ের রেকর্ডটি অবশেষে ভাঙ্গে উরুগুয়ে। নভেম্বরে সেই ম্যাচে হারার পর আলবিসেলেস্তেরা জয়ের ধারায় ফেরে পরের ম্যাচেই। তাও বিশ্বরেকর্ড গড়ে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারায় লিওনেল মেসি ব্রিগেড। এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ঘরের মাঠে হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের পর এই প্রথম আর্জেন্টিনাকে মোকাবিলা করতে যাচ্ছে এল সালভাদর। সবশেষ টানা দশ ম্যাচের কেবল একটিতে হারা বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিতে পারবে তো উত্তর আমেরিকার দেশটি?

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *