মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টানা ৩য় বারের কনকাক্যাফ নেশন্স লীগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।কনকাক্যাফের মোট ৪১ দল নিয়ে উয়েফা নেশন্স লীগের আদলে অনুষ্ঠিত কনকাক্যাফ নেশন্স লীগের ৩য় আসরের ফাইনালে টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অ্যাডামস ও রেইনার গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এতে করে টুর্নামেন্টের ৩ আসরেই শিরোপা ধরে রাখলো মার্কিনিরা। এছাড়া র্যাঙ্কিং এর বিচারে জুনে অনুষ্ঠিত কোপা আমেরিকার মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা ও কোস্টারিকা।
একনজরে ৩য় কনকাক্যাফ নেশন্স লীগ:
চ্যাম্পিয়ন: যুক্তরাষ্ট্র
রানার্স আপ: মেক্সিকো
৩য় স্থান: কানাডা
৪র্থ স্থান: পানামা
শীর্ষ গোলদাতা: ৮, অ্যালেক্স রাগা (সেইন্ট মার্টিন)
সেরা গোলরক্ষক: ম্যাট টার্নার (যুক্তরাষ্ট্র)
সেরা উদীয়মান: ওমারি গ্লাসগো (গায়ানা)
ফেয়ার প্লে ট্রফি: পানামা।
এসকে/এমওয়াই


