বাংলাদেশ- শ্রীলঙ্কা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এই লজ্জাজনক হার স্বীকার করতে হলো বাংলাদেশকে৷ টেস্টের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ৷ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি করে অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও কিমিন্দু মেন্ডিস৷ শ্রীলঙ্কার ২৮০ রানের বিপরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যায়৷ দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে বোলার তাইজুল ইসলাম। বাকিরা সবাই ব্যর্থ। ৯২ রানের লীড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব ভালো হয়নি শ্রীলঙ্কার । ১২৬ রানেই ৬ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। সেখান থেকে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের হাল ধরেন আগের ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ডি সিলভা ও কিমিন্দু মেন্ডিস৷
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডের অধিকারী হন এই দুই ব্যাটার৷ ইতিহাসের মাত্র তৃতীয় বারের মত একই টেস্টের দুই ইনিংসে একই দুই খেলোয়াড়ের সেঞ্চুরি। ডি সিলভা ও কিমিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে ভর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে ৪১৮ রানে। লিড হয় ৫১০ রানের। ৫১১ রানের পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে মাত্র ১৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫ জন ব্যাটসম্যান কোনো রান করার আগেই প্যাভিলিয়নের ফিরে যায়৷
যার ফলস্বরূপ ৩২৮ রানের বিশাল ব্যবধানের পরাজয় নিয়ে সিরিজে ১-০ তে পিছিয়ে গেলো বাংলাদেশ।
স্কোর – শ্রীলঙ্কা ২৮০ & ৪১৮ বাংলাদেশ – ১৮৮ & ১৮২। ফলাফল – শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী৷
এসকে/আরআর


