এবারের প্রিমিয়ার লীগ কে জিতবে? চরম উত্তেজনাপূর্ণ, রোমহর্ষক আরো একটি মৌসুমের সাক্ষী হতে চলেছেন আপনি। গত তিন মৌসুমে টানা চ্যাম্পিয়ন হয় সিটি, এবারও এমনটাই ধারনা করা হচ্ছিলো। তবে পাশার দান উল্টে যায় যখন সিটি আর্সেনালের সাথে ড্র করে। এখন সবাইকে ছাপিয়ে শীর্ষে লিভারপুল। মৌসুমের শুরুতে ভঙ্গুর একটি দল নিয়ে লীগ শুরু করেন ক্লপ। সেখান থেকে মৌসুমে ইতিমধ্যে একটি শিরোপা জেতা সহ আরো দুটি শিরোপার লড়াইয়ে আছে তারা।
আপনার মনে হতেই পারে সিটি হয়তো এক পেশে লীগ জিতেছে কিন্তু আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করুন তবে দেখতে পারবেন প্রতি মৌসুমে শেষ ম্যাচের শেষ মিনিট অবধি নিশ্চিত ছিলো না কে লীগ জিতবে। এবার আরো জমজমাট কেননা এবার সিটি লিভারপুলের সাথে জয়েন করেছে আর্তেতার আর্সেনাল। এখন অবধি দুইয়ে আর্সেনাল এবং তিনে আছে সিটি। আরো বাকি নয় ম্যাচ। যেখানে লিভারপুলের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যান ইউয়ের। আর বড় ম্যাচ বলতে শুধু ভিলা আর টটেনহ্যাম। সেদিক থেকে কিছুটা সুবিধায় সিটি। টটেনহ্যাম ছাড়া তেমন বড় ম্যাচ নেই। তবে আর্সেনাল কে লীগ জিততে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। দেখা যাক শেষ অবধি কী হয়। লিভারপুল, সিটি নাকি আর্সেনাল।
এসকে/এমওয়াই


