শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সিলেটে প্রথম ম্যাচ হেরে চট্রগ্রামের সিরিজ বাঁচাতে মাঠে নামে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে দাপুটে ব্যাটিং করে ৫৩১ রানের পাহাড়সম রান করে অলআউট হয় লংকানরা৷ লংকানদের ৫৩১ রানের বিপরিতে বাংলাদেশের ব্যাটিং ছিলো চিরচেনা সেই ব্যর্থতায় ভরা৷ প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করতে পারে মাত্র ১৭৮ রান৷ ৩৫৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে যায় শ্রীলঙ্কা। দলীয় রান যখন ১৫৭-৭ তখন শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়ায় ৫১১ রানের৷ জবাবে বাংলাদেশ ইনিংস থামে ৩১৮ রানে৷ ১৯২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে বাংলাদেশকে ২-০ তে হোয়াইট ওয়াশ করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

স্কোর – শ্রীলঙ্কা – ৫৩১& ১৫৮-৭(ডিক্লে)

বাংলাদেশ – ১৭৮&৩১৮।

ফলাফল- শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী।

সিরিজ – শ্রীলঙ্কা ২-০ বাংলাদেশ।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *