ছিনতাইকারীর গুলিতে প্রাণ হারালেন সাউথ আফ্রিকার ফুটবল খেলোয়াড়। গত বুধবার রাতে জোহানেসবার্গে পেট্রোল স্টেশনে যাচ্ছিলেন সাউথ আফ্রিকান ফুটবল খেলোয়াড় লুক ফ্লেয়ার্স। একপর্যায়ে ছিনতাইকারী লুককে অনুসরণ করে এবং পথরোধ করে গুলি করে পালান।
২৪ বছর বয়সী এই উঠতি ডিফেন্ডার খেলতেন কাইজার চিফসের হয়ে। বৃহঃবার সকালে কাইজার চিফস এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, রাতে লুককে হাসপাতালে নেওয়া হয়েছিল যেখানে পরে তিনি মারা যান। ২০২০ সালে IFFHS নির্বাচিত আফ্রিকার সেরা যুব দলে মোহাম্মদ কুদুস, আমাদ দিয়ালোদের সাথে জায়গা করে নিয়েছিলেম লুক। জাপান অলিম্পিকে সাউথ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব ও করেন। কিন্তু মর্মান্তিক দূর্ঘটনায় ক্যারিয়ারের দৈর্ঘ বড় করতে পারলেন না লুক ফ্লেয়ার্স।
এসকে/আরআই


