নাটক বন্ধ করে জিনচেংকোকে সরাসরি যুদ্ধে যেতে বললেন সার্জ অরিয়র

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সাথে সাথে ডনবাস অঞ্চলে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক উত্তেজনা। দুইবছর ধরে ধরে অব্যাহত এই যুদ্ধের ব্যাপারে কয়েকদিন আগে বিবিসি নিউজনাইট ইউক্রেনের ফুটবল খেলোয়াড় জিনচেংকোকে জিজ্ঞেস করে। জিনচেংকো বলেন, যদি আমাকে ডাকা হয়, আমি যুদ্ধে যাব (ইউক্রেনে)। তাছাড়া তিনি আরো বলেন, ‘আমি আমার যেসব বন্ধু ও সহপাঠীদের সাথে একসাথে থেকেছি, তাদের অনেকেই এখন যুদ্ধ করছে; অনেকের কোনো খোজ নেই।’

তবে এই জিনিশেংকোর এই বক্তব্য খুব একটা ভালোভাবে নেননি গালতাসারায়ে খেলা আইভরিকোস্টের খেলোয়াড় সার্জ অরিয়ের। অরিয়ের বলেন, ‘সিনেমা বাদ দাও আর এখনি ইউক্রেনে যুদ্ধ করতে চলে যাও৷ একজন সত্যিকারের স্বেচ্ছাসেবকের কাউকে ডাকা লাগেনা (যুদ্ধে যেতে/ সাহায্য করতে)।’ তবে স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনে গিয়ে দেশকে সাহায্য না করলেও ইতোমধ্যে ইউক্রেনের যুদ্ধ ফান্ডে ১ মিলিয়ন ইউরো দান করেছেন আর্সেনালের এই ডিফেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *