সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলাল, রেড কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গেলেন রোনালদো। আল হিলাল খেলা শুরুর প্রথম থেকেই মূহঃমূহ আক্রমণে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ফিরে আসে আল আর নাসের। আক্রমণ পালটা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম অর্ধ।
ওটাভিও একটা গোল করলেও গোলটি অফসাইডে বাতিল হয়।সেকেন্ড হাফের ৬১তম মিনিটে সার্বিয়ান মিডফিল্ডার স্যাভিচ এর পাস থেকে আল নাসেরের জালে বল জড়ান সৌদি ফুটবলার সালেম আল দাওসারি। ৭২ মিনিটে মাইকেল এর ক্রস থেকে হেডে গোল করে আল হিলালকে দুই গোলের লীড এনে দেন ম্যালকম।ম্যাচের ৮৬ তম মিনিটে থ্রো ইন পায় আল নাসের। নিয়মানুযায়ী আল নাসেরের একজন খেলোয়াড়ের বল নিতে যাওয়ার কথা থাকলেও আল হিলালের বুলাইহি বল আনতে গেলে রোনালদো প্রতিরোধ করে। এক পর্যায়ে রোনালদোর ধাক্কাই মাঠে পড়ে যান বুলাইহি আর তাতেই রোনালদোকে লাল কার্ড দেখানো হয়। যাওয়ার সময় রেফারিকে মার দেয়ার অঙ্গভঙ্গি করেন রোনালদো।ম্যাচের শেষে ১০ জনের দলে পরিণত হয়েও ৯০+৯ মিনিটে গোল করে ব্যবধান কমান সাদিও মানে। সবশেষে ২-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌছে যায় আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের প্রতিপক্ষ আক ইত্তিহাদ। এ ম্যাচ জিতে টানা ৩৩ ম্যাচ জয় পাওয়ার রেকর্ড গড়লো আল হিলাল।
এসকে/আরআই


