চ্যাম্পিয়ন্সলীগে মুখোমুখি হবে রিয়াল- ম্যান সিটি

চ্যাম্পিয়ন্সলীগে মুখোমুখি হবে রিয়াল- ম্যান সিটি, অপর ম্যাচে দীর্ঘদিন পর আর্সেনাল বায়ার্ন ম্যাচ।উত্তেজনার পারদে ঠাসা এক রোমাঞ্চকর রাত উপহার পেতে চলেছে ফুটবল প্রেমীরা। গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল এবং ম্যান সিটি। গত দুই আসরে সেমিফাইনালে মুখোমুখি হলেও এবার কোয়ার্টারে মুখোমুখি হবে দুদল।

দুদলের ম্যাচ আসলেই মনে হয় সেই বার্নাবুর রদ্রিগোর শেষ মুহূর্তের দুই গোল। শেষ দেখায় ইতিহাদে ৪-০ গোলে হারিয়েছিলো ম্যান সিটি। অবশ্য আজ ম্যাচ টি রিয়ালের ঘরের মাঠে। সর্বশেষ রিয়ালের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিলো দুদল। এদিন ম্যাচের উত্তেজনা বাড়াতে স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখতে পারে রিয়াল। দুদলের মুখোমুখি দেখায় রিয়ালের চার জয়ের বিপরীতে পাচ জয় ম্যান সিটির। তিনটি ম্যাচ ড্র। দুদলের প্লেয়ার দের ছাপিয়ে এই ম্যাচটি দুদলের ম্যানেজারের জন্যও। আনচেলত্তি বনাম গার্দিওয়ালা। দেখা যাক কী হয় আজ।

অপর ম্যাচে ইমিরেটসে আজ মুখোমুখি হবে ধুকতে থাকা বায়ার্ন বনাম আর্সেনাল। সর্বশেষ ১০-২ এগ্রিগেটে আর্সেনালকে বিদায় করেছিলো বায়ার্ন। আজ আবারও দেখা দুদলের। অবশ্য আগের মতো নেই দুদল। এই মৌসুমে ইতিমধ্যে লীগ হাতছাড়া করেছে বায়ার্ন। অপরদিকে ইপিএলে শীর্ষে রয়েছে আর্সেনাল। লীগে টানা হারে বিপর্যস্ত বায়ার্ন, অপরদিকে অপ্রতিরোধ্য আর্সেনাল। তবে আশা রাখতেই পারে বায়ার্ন। কেননা লীগে ভাগ্য খারাপ হলেও বরাবরই চ্যাম্পিয়ন্স লীগে ভালো টুখেল। এর আগে পিএসজি এবং চেলসিকে নিয়ে ফাইনাল খেলেন যেখানে চেলসিকে নিয়ে ট্রফি জেতার স্মৃতি আছে তার।মুখোমুখি দশ দেখায় পাচ জয় বায়ার্নের তিন জয় আর্সেনালের বাকি দুই ম্যাচ ড্র।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *