আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য বহু প্রতীক্ষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল । ফুটবলপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই দলে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সোমবার রাতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই চূড়ান্ত দল ঘোষণা করেন, যা সেলেসাও ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর গুরুতর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।


