রাতে জয় পায় নি কোনো দল, স্নায়ুযুদ্ধে জয়ী ম্যান সিটি

রাতে জয় পায় নি কোনো দল, স্নায়ুযুদ্ধে জয়ী ম্যান সিটি। ড্র করেও খুশি বায়ার্ন, দিয়ে রাখলো এক পা। গতকাল ক্লাব ফুটবলের এবছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি।

এদিন বার্নাব্যুতে ম্যাচের দুই মিনিটেই গোল পায় সিলভা। অবশ্য ১২ মিনিটে রুবেন ডিয়াজের আত্মঘাতী গোলে সমতায় ফিরে মাদ্রিদ। এর দু মিনিট পর রদ্রিগোর গোলে এগিয়ে যায় স্বাগতিক রা। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ফোডেনের অসাধারণ গোলে সমতায় ফিরে ম্যান সিটি। এর কিছু পর ৭১ মিনিটে দূর পাল্লার শটে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গ্যাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ৭৯ মিনিটে মদ্রিচের নৈপুণ্যে রিয়ালকে সমতায় ফেরায় ভালভার্দে। ফলে ৩-৩ উত্তেজনায় শেষ হয় ম্যাচ। ম্যাচ শেষে ভালভার্দে স্বীকার করেন এই ড্র হারের সমান তাদের কাছে। কারন পরের লেগ সিটির মাঠে যেখানে এখনো জয়ের মুখ দেখেনি রিয়াল।

অপর ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয় বায়ার্ন।প্রথামার্ধে ১২ মিনিটে সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ১৮ মিনিটে গ্যানাব্রির গোলে সমতায় ফিরে বায়ার্ন। ৩২ মিনিটে কেইনের পেনাল্টিতে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতায়ার্ধে গোল করে আর্সেনালকে সমতায় ফিরায় ট্রোসার্ড। আর কোনো গোল না হলে দুদল ড্র করে ফিরে। পরের লেগে আলিয়ান্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *