কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির। কোয়ার্টারে থামলো জয়রত।উত্তর আমেরিকার সর্বোচ্চ লীগ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টারে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি এবং মেক্সিকান ক্লাব মন্টেরি। প্রথম লেগে ফ্লোরিডার পিংক স্টেডিয়ামে ২-১ গোলে এগিয়ে থাকায় এবং আ্যাওয়ে গোলের হিসাব থাকায় কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হতো মায়ামিকে।

এদিন মেক্সিকান ক্লাব টির মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মায়ামি। কিন্তু উল্টো ডিফেন্ডাদের ভুলে ৩১ মিনিটে ভাস্কুয়েজের গোলে এগিয়ে যায় মন্টেরি। প্রথমার্ধে ফিরে আসা হয়নি মায়ামির। দ্বিতীয়ার্ধে আবার গোল হজম করে মায়ামি। গোল করেন বেরটেরামে। কার্যত তখনি ছিটকে যায় মায়ামি। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে সাবেক বার্সা লেফট ব্যাক জর্ডি আলবা। এর কিছু আগে ৬৬মিনিটে ডিফেন্সের ভূল পাসে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ৮৫ মিনিটে গোমেজের গোলে কেবল ব্যবধানি কমে মিয়ামির। ইনজুরি থেকে ফেরা মেসি এদিন দীর্ঘদিন পর ৯০ মিনিট ম্যাচ টাইম পায়। যদিও একটি এসিস্ট আছে তার। কিন্তু এ্যাটাক এবং ডিফেন্সের ভুলে আর পরের রাউন্ডে যেতে পারেনি তারা। ৫-২ এগ্রিগেটে থামে তাদের প্রথম আসরের যাত্রা। গত মৌসুমে লীগ কাপ জিতে সরাসরি রাউন্ড অফ ১৬ তে খেলে মিয়ামি।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *