সোমবার, বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের পরেরদিন শাফটলার্নের স্টেট রোডে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন হ্যারি কেনের ৩-৭ বছর বয়সি বড় তিন সন্তান। একটি রানাউল্ট ৪ জনকে নিয়ে মোড় নেয়ার সময় হ্যারি কেনের ছেলেদের বহনকারী মার্সিডিজ ও অন্য একটি ল্যান্ড রোভারের সাথে সংঘর্ষ করে।
তবে দূর্ঘটনার মুখোমুখি হওয়া নয়জনের কেউই গুরুতর আঘাত পাননি। হোহেনশাফলার্ন ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জানিয়েছেন, গাড়িগুলোর সবগুলোই অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা প্রথম ভেবেছিলাম গাড়ির ভেতরের লোকগুলো অনেক আহত অবস্থায় আছে৷ কিন্তু সুসংবাদটি হলো কারোরই আঘাত বেশি গুরুতর ছিল না বরং ছোটখাটো আঘাত; যেমন তাদের মাথা থেকে ঘাড়ে ব্যথা রয়েছে, সাধারণত গাড়ি দুর্ঘটনার জন্য যেমন হয়।’ সাথে সাথে একজন মহিলাকে হেলিকপ্টার যোগে হাসপাতালে নেয়া হয়েছে। হারি কেইনের পরিবার বায়ার্নে যোগ দেয়ার পর প্রথমে লন্ডনে থেকে যায়।
কিন্তু এই বছরের শুরুর দিকে “বেভারলি হিলস অফ ব্যাভারিয়ার” নামে একটি এলাকায় ম্যানসন ভাড়া করে থাকতে শুরু করেন। গিলেম বালাগ কদিন আগেই রেডিও 5 লাইভ-এর ইউরো লিগ শো-তে বলেছিলেন, কেইন মিউনিখে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন। তার চার সন্তান এবং স্ত্রী জার্মান ভাষা শেখার চেষ্টা করছে। গাড়ি দূর্ঘটনার সময় কেনের ছোট ছেলে আর তাফ স্ত্রী ছিলেন না।
এসকে/আরআই


