লস এড়াতে ক্লাবের হোটেল বিক্রি করে দিল চেলসি। আজকে চেলসির বাৎসরিক অর্থনৈতিক হিসাব প্রকাশ করেছে চেলসি। হিসাবে দেখা যায়, এই বছরে প্রিমিয়ার লীগের সর্বোচ্চ ২৪৮.৫ মিলিয়ন ইউরো লস করেছে চেলসি। কিন্তু প্রিমিয়ার লীগের সাস্টেনেবল রুলস অনুযায়ী আসন্ন নতুন সিজনে এই লস ১০৫ মিলিয়নের বেশি হলে শাস্তির মুখে পড়বে চেলসি। তাই শাস্তি এড়াতে স্টেডিয়ামের হোটেল বেচার মত কঠিন সিদ্ধান্ত নিল চেলসি।
চেলসি মালিক টড বহেলির মালিকানাধীন ‘ব্লু কো’ নামক কম্পানির কাছে ৭৫.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্টামফোর্ড ব্রিজের পাশে অবস্থিত চেলসির দুটো হোটেল বেচে দিয়েছে চেলসি। হোটেল বিক্রি ও ট্যাক্স বাদ দেয়ার পর চেলসির ক্ষতির হিসেব কমে দাড়িয়েছে ৯০ মিলিয়ন ইউরোয়। আর এর মাধ্যমেই চেলসি প্রিমিয়ার লীগ কতৃক আরোপিত শর্ত পালন করতে সক্ষম হয়েছে।
এসকে/আরআই


