স্পেনের তৃতীয় বিভাগে লীগ লিডার দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে খেলছিল আরিন্তেইরো। আরিন্তেইরোর নিয়মিত গোলেরক্ষক প্রথমে ইঞ্জুরিতে পড়েন। নিয়মানুযায়ী দ্বিতীয় চয়েস গোলরক্ষের গোলবারে দাড়ানোর কথা থাকলেও সে ছিল দেপোর্তিভো করুনা লোনে দেয়া প্লেয়ার। আর লোনে দেয়ার সময় করুনা শর্ত দেয় এই গোলরুক্ষক তাদের বিরুদ্ধে খেলতে পারবেনা। ফলে গোলবারে দাঁড়ায় আরিন্তেইরোর তৃতীয় চয়েস গোলরক্ষক। কিন্তু দ্বিতীয় হাফে সেও আহত হয়ে মাঠত্যাগ করেন। কোনো উপয়ান্তর না পেয়ে বাধ্য হয়ে গোলবারে দাড়ান আরিন্তেইনোর ৩৬ বছর বয়সি গোলকিপিং কোচ দিয়েগো রিভাস।
দিয়েগো রিভাস মূলত গত সিজনেই অবসরে গেছেন। তবে ঘটনা এখানেই শেষ নয়, ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল তার দল। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে কর্নারে গোল করার জন্য করুনার বক্সে ছিলেন তিনি। কর্নার বল সরাসরি আসে রিভাসের পায়ে, শট করার চেস্টা করলেও অফ তার্গেট হয়ে যায় তার দলেরই আরেক প্লেয়ারের পায়ে এবং সেখান থেকে গোল। ২-২ গোল ড্র হয়ে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরেন্তেইরো।
এসকে/আরআই


