বার্সার পরাজয়ে লা-লীগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

সময়টা খারাপ যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনার। মাত্র কিছুদিন আগে প্রথম লেগে পি এস জির মাঠে জিতে এসে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিয়েছে জাভির শিষ্যরা। লীগ টাইটেল রেস থেকে আগেই ছিটকে গেছিলো। তবে এবার জিরোনার মাঠে জিরোনার কাছে হেরে লীগ টাইটেল রেস থেকে খাতা কলমেও পুরাপুরি ছিটকে গেছে৷ ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের৷

বর্তমানে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট৷ অন্যদিকে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট৷ বার্সার বিপক্ষে ঘরের মাঠে জিতে বার্সাকে সরিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিরোনা৷

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *