নতুন যে রেকর্ড গড়লেন মেসি

ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচ গোল, পাঁচ এসিস্ট করার রেকর্ড এখন লিওনেল মেসির। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২০১১-১২ চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনের রাউন্ড অফ সিক্সটনের সেকেন্ড লেগে পাঁচ গোল করেছিলো মেসি, এস্তোনিয়ার বিপক্ষে ফ্রেন্ডলিতেও এক ম্যাচে ৫ গোল আছে মেসির। আর আজ ইন্টার মিয়ামির হয়ে এক হাফেই পাঁচ এসিস্ট করেছেন মেসি।

সাথে একটি গোলও করেছেন, মেসির এসিস্ট থেকে হ্যাটট্রিক করেছে লুইস সুয়ারেজ এবং ৬ গোল এসিস্ট এর সুবাদে নিউ ইয়র্ক রেডবুলের বিপক্ষে ৬-২ গোলে জয় পেয়েছে মিয়ামি। এই মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১২ গোল , ১১ এসিস্ট লিওনেল মেসির।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *