নাটকীয় ভাবে আরোও একটি লীগ ট্রফি জিতলো সিটি। মৌসুমের শুরুতে লীগ জয়ের জন্য ফেভারিট হিসেবে শুরু করলেও মাঝখানে হোঁচট খায় সিটি। তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিলো আর্সেনাল এবং লিভারপুল। টানা এক অবিশ্বাস্য জয় রথ এবং লম্বা সিজনের পর শেষ দিন শেষ মিনিটে এসে লিগ বিজয়ী পেল প্রিমিয়ার লীগ।
আরও একবার আর্সেনালকে কাঁদিয়ে শিরোপা জিতলো সিটি। শেষ ম্যাচে নামার আগে দুই পয়েন্টে পিছিয়ে ছিলো আর্সেনাল। লীগ জিততে হলে নিজেদের জয় সহ সিটির পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকতে হতো তাদের। এভারটনের বিপক্ষে আর্সেনাল ২-১ গোলে জিতলেও ওয়েষ্টহ্যামের সাথে ৩-১ গোলে টানা চতুর্থ লীগ জিতলো সিটি। মাঝখানে লিভারপুল পয়েন্ট হারালেও টানা জয়ে শিরোপা এখন গার্দিওয়ালার শিষ্যদের।
টিওয়াই/এসকে


