বার্সার নতুন কোচ হচ্ছেন হ্যান্সি ফ্লিক। মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তারপর বোর্ডের জোরাজুরি ও নানা নাটকের পর জাভি থাকতে চাইলেও এখন জাভিকে ছাড়ছে বার্সা । এমনকি নতুন কোচ জিয়োগ দিতেও দেরি করছেননা জোয়ান লাপোর্তার বোর্ড। বার্সার নতুন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন স্বাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। লাপোর্তা হ্যান্সি ফ্লিকের এজেন্ট পিনি জাহাভিকে গতকাল নিশ্চিত করেছেন জাভিকে বরখাস্ত করা হচ্ছে এবং ২০২৪-৩৫ সিজনে বার্সার নতুন কোচ হবেন হ্যান্সি ফ্লিক।
ফ্লিক প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং কিছু অ্যাড অনস এর উপর ভিত্তি করে আরো একবছর চুক্তি বাড়বে। তাকে নিয়োগ দেয়ার জন্য স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও পিনি জাহাভির মধ্যকার আলোচনা নেতিবাচকভাবেই সম্পন্ন হয়েছে।
এসকে/পিএইচএম


