কোপা আমেরিকায় ব্যাবহার হবে গোলাপি কার্ডের

হলুদ ও লাল কার্ডের সাথে কোপা আমেরিকায় ব্যাবহার হবে গোলাপি কার্ডের। আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্ট দিয়ে ফুটবলে অভিষেক হতে যাচ্ছে গোলাপি কার্ডের। আনুষ্ঠানিক সব ধরনের ফুটবলে পয়লা জুলাই থেকে চালু হওয়ার কথা থাকলেও কনমেবল একটু আগে থেকেই গোলাপী কার্ডের ব্যবহার শুরু করছে।

গোলাপী কার্ডের পুরো ব্যাপারটাই খেলোয়াড়দের স্বাস্থ্য আর নিরাপত্তার জন্য করা। খেলার মাঝে কোন ফুটবলার মাথায় আঘাতপ্রাপ্ত হলে তার দলের নির্ধারিত ৫টি সাবস্টিটিউশন যদি এর আগেই খরচ হয়ে যায় অথবা আঘাত নিয়েই ফুটবলার খেলা চালিয়ে যেতে চান তবে রেফারি আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে গোলাপি কার্ড দেখিয়ে সাবস্টিটিউট করতে বাধ্য করতে পারবেন। এক্ষেত্রে উভয় দলেরই একটি বাড়তি সাবস্টিটিউট যোগ হবে। এবং আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে পরীক্ষা করে মেডিকাল দলকে ২৪ ঘন্টার মাঝে রিপোর্ট জমা দিতে হবে। গোলাপী কার্ড প্রাপ্ত খেলোয়াড় আর মাঠে ফিরতে পারবেন না। আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের কোচও রেফারি বা ফোর্থ অফিশিয়ালকে গোলাপি কার্ড দেখানোর অনুরোধ করতে পারবেন।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *