স্বপ্নের দ্বারপ্রান্তে ৩১ বছর বয়সী ফ্যাবিয়ান হারজেলা

অ্যামেচার ক্লাব থেকে প্রিমিয়ার লীগের সর্বকনিষ্ঠ কোচ হওয়া – এ যেন এক দিবাস্বপ্নের ব্যাপার। যে স্বপ্ন এবং রেকর্ডের দ্বারপ্রান্তে ৩১ বছর বয়সী এক জার্মান

বলছিলাম ফ্যাবিয়ান হারজেলারের কথা। বাকিসব ফুটবলারের মতো ওতো বেশি দীর্ঘায়িত হয়নি হারজেলারের ফুটবল ক্যারিয়ার। বায়ার্ন, হোফেইনহেইমের রিজার্ভ দলে খেলা হারজেলার প্লেয়িং ক্যারিয়ার শেষ হয় মাত্র ২৩ বছর বয়সে।কোচিং ক্যারিয়ার শুরু করেন জার্মান অ্যামেচার ক্লাব এফসি পিপিনস্রেইড এর হয়ে প্লেয়ার ম্যানেজার হিসেবে। সেখান থেকে বিভিন্ন সময় কাজ করেন জার্মানির বয়সভিত্তিক দলের সহকারী ম্যানেজার হিসেবে। ২০২২ সালে ডিসেম্বর মাসে সেইন্ট পাওলির কোচ টিমো স্কালটজ চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন হিসেবে মূল দলের দ্বিতীয় পান হারজেলার। রেলিগেশন জোনে থাকা পাউলি কে টানা ১০ জয়ে ট্র্যাকে ফিরান, ভাঙেন ইয়ুর্গেন ক্লপের উইনিং স্ট্রিকের রেকর্ড। পেয়ে যান পার্মানেন্ট বেসিসে কোচের দায়িত্ব।

তার অধীনেই প্রথম ফুল সিজন বুন্দেসলিগা ২ এর শিরোপা জিতে ১৩ বছর পর বুন্দেসলিগায় প্রমোশন পায় সেইন্ট পাওলি।এখন রবার্তো ডি জারভির রিপ্লেস হিসেবে এই ৩১ বছর বয়সীকে প্রস্তাব দিয়েছে ব্রাইটন। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন প্রিমিয়ার লীগের সর্বকনিষ্ঠ কোচ। যে রেকর্ডটি আগে ছিলো সাবেক টটেনহ্যাম কোচ রায়ান মেসনের (৩২ বছর)।

এসকে/টিওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *