আগামীকাল ভোর ৫ টার সময় ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে কোপা আমেরিকার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে। একারণে খেলা শুরু থেকে রোটেশনের জন্য খেলবেন না দলের প্রাণভোমড়া মেসি। তার অনুপস্থিতিতে ফরওয়ার্ড পজিশনে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ খেলতে পারেন। ডিফেন্সে এখন পর্যন্ত শিউর খেলবেন সেন্টারব্যাক ডুয়ো রোমেরো আর লিসান্দ্রো।
রাইট ব্যাক আর লেফট ব্যাক নিয়ে এই মূহুর্তে বলা যাচ্ছে নাহ। তবে রাইট ব্যাকে মলিনা আর লেফট ব্যাকে আকুনা খেলতে পারে। মিডফিল্ডের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এন্জো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার শুরুর একাদশে নেই। সেখানে খেলবেন ডি পল, সেলসো আর – পারেদেস নিশ্চিত।
এসকে/টিওয়াই


