ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুবরণ করল ফিলিস্তিনের প্রথম অলিম্পিক এথলেট। মাত্র একমাস পরেই প্যারিসে অনুষ্ঠিত হবে ক্রিড়াবিদদের সবচেয়ে মর্যাদাপূর্ন আসর অলিম্পিক গেমস। অলিম্পিক বিশ্বের সকল প্রান্তের ক্রিড়াবিদদের জন্য সুখকর হলেও কোনো উপলক্ষ্যই ফিলিস্তিনের অলিম্পিয়ানদের ভাগ্য বদলাতে পারছেনা।
এ পর্যন্ত ফিলিস্তিনে চলমান গনহত্যায় বিভিন্ন খেলার সাথে জড়িত মৃতের সংখ্যা ১৪০; এর সর্বশেষ ভুক্তভোগী ফিলিস্তিনের প্রথম অলিম্পিক প্রতিযোগি মাজেদ আবু মারাহীল। ১৯৯২ সালে ফিলিস্তিনের হয়ে প্রথমবারের মত অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন মাজেদ আবু মারহীল। তাছাড়া তিনি অলিম্পিকে ফিলিস্তিনের পতাকা বহন করেছেন।
প্রফেশনাল ক্যারিয়ার সমাপ্ত করে কোচিং করাতেন মাজেদ। দীর্ধদিন ধরেই নানা শারীরিক জঠিলতায় ভুগছিলেন তিনি। কিন্তু চলমান ইসরায়েল আগ্রাসনে সকল বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় তার চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ও ঔষধ প্রবেশ বন্ধ হয়ে যায়। চিকিৎসার অভাবে আজ মৃত্যুবরণ করেন তিনি।
এসকে/আরআই


