চুক্তি নবায়ন না করলে গোলরক্ষককে সাইডবেঞ্চে বসিয়ে রাখার হুমকি দিলেন লাস পালমাসের প্রেসিডেন্ট

চুক্তি নবায়ন না করলে গোলরক্ষককে সাইডবেঞ্চে বসিয়ে রাখার হুমকি দিলেন লাস পালমাসের প্রেসিডেন্ট। এথলেটিক ক্লাবের উনাই সিমন লালিগায় জামোরা ট্রফি পেলেও লালিগার সেরা গোলরক্ষক ছিলেন লাস পালমাসের আলভারো ভালেস।

মাত্র একবছর আগে লালিগায় প্রমোশন পাওয়া লাস পালমাসের সেরা দশে উঠে আসার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ২৬ বছর বয়সী গোলরক্ষক। তাই লা লিগা সহ ইউরোপের অনেক বড় বড় ক্লাবের নজরই এখন তার দিকে। লাস পালমাস ও চাচ্ছে তাকে বিক্রি করে স্কোয়াডে ট্রান্সফারের বিনিময়ে পাওয়া অর্থ বিনিয়োগ করতে। তবে লাস পালমাসের সাথে আলভারো ভালেসের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। এই বছর তাকে বিক্রি করতে বা চুক্তি নবায়ন করতে না পারলে সামনের বছর বিনামূল্যে ক্লাব ছাড়তে পারবেন তিনি; ফ্রিতে যোগ দেয়ায় হয়ত নতুন ক্লাব থেকে মোটা অঙ্কের সাইনিং বোনাসও পাবেন। তাই স্বাভাবিকভাবেই এই গোলরক্ষক চাইবেন আরো একবছর লাস পালমাসে থাকতে। কিন্তু সেই সুযোগ দিতে চাননা লাস পালমাস প্রেসিডেন্ট এঞ্জেল রামিরেজ।

লাস পালমাসের সাথে চুক্তি নবায়ন না করলে আলভারো ভালেসকে পুরো সিজনজুড়ে সাইডবেঞ্চে বসিয়ে রাখার হুমকি দিয়েছেন রামিরেজ। রামিরেজ গ্রীষ্মের দলবদলের মৌসুমের আগে আলভারো ভ্যালেসকে নিয়ে বলেছেন, “আলভারো ভালেস জানে যে তার সামনে তিনটি পথ খোলা আছে। হয় সে চুক্তি নবায়ন করবে নাহয় অন্য ক্লাবে বিক্রিত হবে অথবা এক মিনিটও না খেলে সারা বছর স্ট্যান্ডে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *