কোপার জয়ে নিজেদের প্রস্তুত করে নিলো আর্জেন্টিনা। মেসি মার্টিনেজের জোড়া গোল। কোপার আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের থেকে র্যাংকিং এ পিছিয়ে থাকা গুয়েতমালার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
খেলার শুরুতে লিসান্দ্রোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় গুয়েতমালা। কিন্তু এরপরই মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে মার্টিনেজ লীড এনে দেয় আর্জেন্টিনাকে। এরপর ৬৬ মিনিটে মেসির এসিস্টে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ৩-১ গোলের লীড এনে দেয় উড়ন্ত ফর্মে থাকা ইন্টার স্ট্রাইকার। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ৪-১ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২১জুন কানাডার বিপক্ষে মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এসকে/টিওয়াই


