এবার ১৬ দল নিয়ে মাঠে গড়াচ্ছে লাতিন আ্যমিরাকান শ্রেষ্ঠত্ব্রের লড়াই। দল বাড়ায় অর্থের পরিমাণও বাড়ছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৮৪৬ কোটি টাকা।
যেখানে অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা। জয়ী দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের মিলবে ৪৭ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও ট্রান্সপোটেশন খরচও বহন করবে আয়োজক কতৃপক্ষ।গেলবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছে আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।
এসকে;পিএইচএম


