রাজসিক প্রত্যাবর্তন লিওনেল মেসির। জোড়া গোলের নায়ক ক্ষুদে জাদুকর।
প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরনীয় করে রাখলেন লিওনেল মেসি। জুলাইয়ের পর এই প্রথম মাঠে নেমে জোড়া গোল এবং এসিস্টে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। খেলার শুরুতে মাত্র ২ মিনিটে উহরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২৬ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মিয়ামি। এর মাত্র ৪ মিনিট পর আবারও মেসির গোলে ২-০ গোলের লীড পায় টাটা মার্টিনো শীর্ষরা। এরপর আর গোল না হলে অতিরিক্ত সময়ে মেসির এসিস্টে সুয়ারেজের গোলে ৩-১ গোলের জয় পায় মিয়ামি। এ জয়ে ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিয়ামি।
এসকে/টিওয়াই


