উয়েফা নেশন্স লীগের নতুন মৌসুমে প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো ফ্রান্স

উয়েফা নেশন্স লীগের নতুন মৌসুমে প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো ফ্রান্স। জয় পেলো বেলজিয়াম।উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং ফ্রান্স।

ঘরের মাঠে নিজেদের ইতিহাসে দ্রুততম গোল করেন ফ্রান্সের বার্কোলা। মাত্র ১২ সেকেন্ডে দলকে লীড এনে দেন তিনি। কিন্তু এরপর আর খুজে পাওয়া যায়নি দেশমস শীর্ষদের। ৩০ মিনিটে ডিমার্কোর অসাধারণ গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধে আরো বেশি চড়াও হয়ে খেলতে থাকে তারা। ফলস্বরূপ ফ্রাতেসির গোলে ২-১ গোলের লীড পায় তারা। এরপর ৭৪ মিনিটে রেসপাদোরির গোলে ৩-১ এর সহজ জয় পায় ইতালি। ম্যাচে এদিন নিজের ছায়া হয়ে ছিলেন রিয়াল উইঙ্গার ফরাসি অধিনায়ক এমবাপ্পে। ম্যাচে মোট ১২ বার ডুয়েল লস করেন তিনি। আর এতেই নিজেদের ৭০ বছরের ইতিহাসে প্রথমবার ফ্রান্সের মাঠে জয় পায় কোচ লুসিয়ানো স্পালেত্তির শীর্ষরা।অপরদিকে ইসরায়েলের মুখোমুখি হয় আরেক জায়ান্ট বেলজিয়াম।

খেলার শুরুতে ২১ মিনিটে মায়েস্ত্রো ডি ব্রুইনার গোলে লিড পায় বেলজিয়াম। এরপর অবশ্য ক্যাসটেগনের আত্মগাতী গোলে সমতায় ফেরে ইসরায়েল। কিন্তু ৪৮ মিনিটে টাইলেমেনাসের গোলে লীড পায় বেলজিয়াম। এরপর ৫২ মিনিটে ডি ব্রুইনার পেনাল্টিতে ৩-১ এর সহজ পায় বেলজিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *