হিন্দুমহাসভার হামলার হুমকি বিসিবির উপর ছেড়ে দিলেন ধর্ম উপদেষ্টা

হিন্দুমহাসভার হামলার হুমকি বিসিবির উপর ছেড়ে দিলেন ধর্ম উপদেষ্টা। দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টি খেলতে এ মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে।

এই কানপুরে বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটি এ হুমকি দেওয়ার কারণও জানিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ–ভারতের এ দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা।বাংলাদেশ ক্রিকেট দলের ওপর হিন্দু মহাসভার এই হামলার আশঙ্কার খবর ধর্ম উপদেষ্টাকে জানানো হলে তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের উপর ভারতে হামলার (আশঙ্কার) খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এবিষয়ে করণীয় ঠিক করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *